অনলাইন ডেস্ক
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ প্রিন্ট
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক(ডিসি) জাহিদুল ইসলাম মিঞা এবার নিজে সেচ্ছায় রক্তদানের মাধ্যমে “তারুণ্যের উৎসব” উদযাপন উপলক্ষে দিনব্যাপী রক্তদান কর্মসূচির উদ্বোধন করেছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের(ডিসি) কার্যালয় প্রাঙ্গণে নিজে সেচ্ছায় রক্তদান করে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এরপর একে একে জেলা পুলিশের সদস্য, সরকারি কর্মকর্তা এবং শিক্ষার্থীরা রক্তদান কর্মসূচিতে অংশ নেন। সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত একটান এ কর্মসূচি চলে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।
সরকারি তোলারাম কলেজের ‘বাঁধন’ পরিবারের আহ্বায়ক আমিনুল ইসলাম জানান, ‘সকাল থেকেই রক্তদান কর্মসূচি চলছে। জেলা প্রশাসক নিজ হাতে রক্ত দিয়ে কর্মসূচির সূচনা করেছেন। পরে পুলিশ সদস্য, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষার্থী এতে অংশ নেন।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন রক্তদানের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘রক্তদানের মাধ্যমে একটি জীবন রক্ষা করা যায়। একসময় রক্তের অভাবে মানুষ মারা যেত। এখন আমাদের মাঝে মানবিক মূল্যবোধ তৈরি হয়েছে, আমরা দুঃসময়েও মানুষকে সাহায্য করতে পিছপা হই না। এ আয়োজনের সঙ্গে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা। ’
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘রক্তদান মানবতার সর্বোচ্চ রূপ। যারা রক্ত দিয়েছেন, তারাই জানেন এর মধ্যে কতটা তৃপ্তি ও স্বার্থকতা রয়েছে।
কর্মসূচিটি জেলা প্রশাসনের আয়োজনে এবং কোয়ান্টাম ফাউন্ডেশন ও বাঁধনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
Posted ০৯:৫৯ অপরাহ্ণ | রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Fahim Farhan
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]