নুরুল ইসলাম সেলিম, কক্সবাজার।
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ প্রিন্ট
কক্সবাজারের রামু উপজেলার দবাকঁখালী নদী থেকে দুপুরে পাওয়া অজ্ঞাত লাশের পরিচয় পরিচয় পাওয়া গোছে।
মৃত ওয়াকিয়া ( ১৫) চাকমারকুল ইউনিয়নের মিস্ত্রি পাড়া এলাকার আব্দুল করিম মিস্ত্রির মেয়ে।
ওয়াকিয়ার পরিবার জানান, সে মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। ২মাস আগে থেকে তার মানসিক ভারসাম্যহীন হয়ে পড়লে তাকে চিকিৎসা করেও কোন ভাবে সুস্থ করা যায়নি।। সে তিনদিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলো ।বাকঁখালী েনদী হতে লাশ উদ্ধারের খবর পেয়ে আত্মীয় স্বজনরা ওয়াকিয়াকে সনাক্ত করেন বলে জানা গেছে।
রামু থানার অফিসার ইনচার্জ ( ওসি) আরিফ হোসাইন জানান,নিহত কিশোরীর পরিচয় পাওয়া গেছে, তার পরিবার মরদেহ দেখে লাশটি সনাক্ত করেছেন।
১৩ ই সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ৮টাট দিকে চাকমারকুল ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ডিঙ্গাপাড়া এলাকায় ড্রেজার মেশিনের রশিতে আটকে লাশটি ভাসতে দেখা যায়। বিষয়টি এলাকার চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার কে স্হানিয়রা জানাইলে পরে রামু থানাকে অবগত করলে দারগা কামালের নেত্বতে পুলিশ ফোর্স বাকঁখালী নদী থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন পরে মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানাগেছে।
Posted ০৯:১১ অপরাহ্ণ | রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Fahim Farhan
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]