আবুল হোসেন,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
সোমবার, ২৩ জুন ২০২৫ প্রিন্ট
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ০২ নং ফতেপুর ইউনিয়নের পারিলা গ্রামে জনৈক কুদ্দুস এর আমবাগান সংলগ্ন হেয়ারিং বন্ড রাস্তার উপর। গত ২২/০৬/২৫ ইং তারিখ অনুমানিক রাত ১০.০০ ঘটিকা হতে ২৩/০৬/২৫ ইং তারিখ রাত ০৪:০০ ঘটিকার মধ্যে যেকোনো সময় ভিকটিম রাজু আহম্মেদ(২১), পিতা- মোঃ আঃ মোত্তালেব, মাতা- মোসাঃ সুলতানা বেগম, সাং- শ্রীরামপুর, থানা- নাচোল,জেলা- চাঁপাইনবাবগঞ্জ কে- বা কাহারা গলা কেটে রাস্তার ধারে ফেলে যায়। নাচোল থানা পুলিশ সূত্রে জানা যায় যে,
ভোর বেলায় পথচারীরা লাশ দেখতে পেয়ে গ্রাম পুলিশ এবং মেম্বারকে সংবাদ দেয়। প্রাথমিকভাবে কোন কারণ জানা যায়নি। ঘটনাস্থল নাচোল থানা পুলিশ উপস্থিত হয়ে মোরদেহ পোস্ট মডামের জন্য পাঠানো হয়। উক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। গৃহীত ব্যবস্থা (মামলা/জিডি): আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এলাকা সূত্রে আরো জানা যায় যে রাজু আহমেদ,গত বছর গুলোতে নাচোল উপজেলার রেলস্টেশনের ইন্তাজের হোটেলে আনুমানিক ৪ বছর হোটেল বয় হিসাবে কাজ করেন। পরে ঢাকা তে রাজমিস্ত্রির কাজে চলেযান ঢাকায় বছর খানেক কাজ করার পর আবার রেলস্টেশনের চৌধুরীর হোটেলে কাজ করেন পরে সে একজন প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করেন। এবং সে বসবাস করত নাচোল উপজেলার হুলাসপুর আবাসন প্রকল্পের সরকারি বাড়িতে বসবাস করতেন এবং সে কর্ম হিসাবে ভ্যান চালক হিসাবে কর্মরত ছিলেন ।
Posted ০৭:১৪ অপরাহ্ণ | সোমবার, ২৩ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]