নবকণ্ঠ ডেস্ক
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ প্রিন্ট
গত ২১ শে জুন ২০২৫, শনিবার নরসিংদী হেলথ সার্ভিসেস এন্ড রিসার্চ সেন্টার (প্রস্তাবিত নরসিংদী মেডিকেল কলেজ হাসপাতাল)-এর বার্ষিক সাধারণ সভা প্রকল্পের টেকপাড়া, শিলমান্দী, নরসিংদীস্থ নবনির্মিত ভবনের মিলনায়তনে শতাধিক পরিচালক ও সদস্যের উপস্থিতিতে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় আধুনিক চিকিৎসা ও সাশ্রয়ী মূল্যের নিশ্চয়তার অঙ্গীকাওে এজিএম-এ প্রতিষ্ঠানের মেমোরেন্ডাম অব এসোসিয়েশন অনুমোদন হয় এবং শীঘ্রই আউটডোর সার্ভিস চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়।
পরবর্তীতে সকল পরিচালক ও সদস্যের সর্বসম্মত অনুমোদনে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামসুজ্জামানকে চেয়ারম্যান ও ডা. এটিএম গোলাম দাস্তগীরকে ব্যবস্থাপনা পরিচালক নির্বাচিত করে আগামী ৩ বছরের জন্য ২১ সদস্যের ব্যবস্থাপনা কমিটি নির্বাচিত করা হয়।
Posted ১১:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]