কুষ্টিয়া প্রতিনিধি
সোমবার, ০৬ জুলাই ২০২৬ প্রিন্ট
কুষ্টিয়ার মিরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে সোমবার সকালে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা এবং সুফলভোগীদের মাঝে ঋণের চেক হস্তান্তর, সার্টিফিকেট ও গাছের চারা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আব্দুল গফুর বলেন গ্রামীণ অর্থনীতির শক্তিশালীকরণ, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই পল্লী উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে বিশাল জনগোষ্ঠীকে জনসম্পদে পরিতন করতে হবে।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন, জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক জোমারত আলী প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের পরিচলনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শুকুর আলী।
Posted ০১:৩৯ অপরাহ্ণ | সোমবার, ০৬ জুলাই ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]