শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৬ জুলাই ২০২৬ প্রিন্ট
জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহ-এর ১৪১তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও ‘ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর পুরানা পল্টনের ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. হামিদা খানম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ড. মো. মোরশেদুল আলম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা ড. এটিএম মমতাজুল করিম।
অনুষ্ঠানে এ বছরের ‘ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি অ্যাওয়ার্ড-২০২৬’-এ শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য ড. মো. মোরশেদুল আলম এবং সাহিত্যে অবদানের জন্য বাংলাদেশ কৃষি ব্যাংকের শিবপুর শাখার দ্বিতীয় কর্মকর্তা, কবি ও লেখক নাদিম মাহমুদ-কে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া অর্থনীতি, উদ্যোক্তা, শোবিজ, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, সাহিত্য, গণমাধ্যম, রাজনীতি ও মানবিক কর্মকাণ্ডসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আরও ২০টি ক্যাটাগরিতে নির্বাচিত গুণীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা ড. মুহাম্মদ শহীদুল্লাহর কর্মময় জীবন, বাংলা ভাষা, সাহিত্য ও শিক্ষা বিস্তারে তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, দেশের নতুন প্রজন্মের মধ্যে তাঁর আদর্শ ও মূল্যবোধ ছড়িয়ে দিতে হবে এবং তাঁর জীবনাদর্শ অনুসরণ করে সমাজ ও রাষ্ট্র গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে।
Posted ০৫:৪৪ অপরাহ্ণ | সোমবার, ০৬ জুলাই ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]