বুধবার ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

নরসিংদীতে এ্যাথলেটিকস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   সোমবার, ০৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

নরসিংদীতে এ্যাথলেটিকস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

নরসিংদীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উপলক্ষে বালক-বালিকাদের অংশগ্রহণে গ্রামীণ খেলা ও এ্যাথলেটিকস প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় জেলা ক্রীড়া অফিস, নরসিংদীর আয়োজনে সোমবার (০৬ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে নরসিংদী সদর উপজেলার সাটিরপাড়া কালিকুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান। তিনি বলেন, খেলাধুলা একটি নৈপুণ্য এবং শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার চর্চা করা প্রয়োজন। তিনি আরও বলেন, গ্রামীণ খেলাধুলা দিন দিন হারিয়ে যাচ্ছে, তাই এ ধরনের আয়োজন অত্যন্ত সময়োপযোগী। এ্যাথলেটিকসের পাশাপাশি গ্রামীণ খেলাধুলার আয়োজন করায় জেলা ক্রীড়া অফিসকে ধন্যবাদ জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার।

প্রতিযোগিতায় জেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৮৪ জন বালক-বালিকা অংশগ্রহণ করে। মোট ১৬টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি ইভেন্টে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন।

Facebook Comments Box

Posted ৮:১৩ অপরাহ্ণ | সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins