মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ-৩ আসনের সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য আকরাম হোসেন চৌধুরী মৃত্যু

সোমবার, ১৩ নভেম্বর ২০২৩   প্রিন্ট  

নওগাঁ-৩ আসনের সাবেক আওয়ামী লীগের  সংসদ সদস্য আকরাম হোসেন চৌধুরী মৃত্যু

নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আকরাম হোসেন চৌধুরী মারা গেছেন। বিষয়টি তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তার স্ত্রী মায়া চৌধুরী জানান, আজ দুপুরে নওগাঁ শহরের উকিল পাড়ার নিজ বাসায় বাথরুম থেকে বের হওয়ার সময় মেঝেতে পথে পড়ে যান। এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। বাড়িতে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে আরও জানা যায়, ১ম জানাজা নওগাঁ নওজোয়ান মাঠে করার পর বিকেলে তার মরদেহ বদলগাছী উপজেলার চাকরাইলের নিজ গ্রামে নেওয়া হবে।

আকরাম হোসেন চৌধুরী বর্তমান সরকারের প্রথম মেয়াদ ২০০৮ সালে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসন থেকে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু পরের মেয়াদে দলীয় মনোনয়ন পেলেও নির্বাচিত হতে পারেননি। এরপর তাকে রাজশাহী বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ’র চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়। সেখানে তিনি দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:২৪ অপরাহ্ণ | সোমবার, ১৩ নভেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]