মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় হাতেখড়ির আয়োজনে পিঠা উৎসব

রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট  

নওগাঁয় হাতেখড়ির আয়োজনে পিঠা উৎসব

পিঠা বাঙালিদের খাদ্যের একটা অবিচ্ছেদ্য অংশ। সাধারণত শীতকালেই পিঠা খাওয়া প্রতি মানুষের আগ্রহ বেড়ে যায়। নতুন ধান তোলাকে কেন্দ্র করে পিঠা উৎসব হয়ে থাকে। আবহমান গ্রাম বাংলার লোকজ সাংস্কৃতির চর্চার ধারাবাহিকতায় নওগাঁয় “হাতেখড়ি” নামের একটি সংগঠন শুক্রবার পিঠা উৎসবের আয়োজন করে। উৎসবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

পিঠা উৎসবে পাটি সাপটা, পোয়া, মালপোয়া, পুলিপিঠা, নকশি পিঠা, ম্যারা পিঠা, মই পিঠা, দুধ চিতই, গোলাপ পিঠা, ছিপ পিঠা, খিরসা পুলি, ফুল পিঠা, ঝাল পিঠা, ঝিনুক পিঠা, ক্ষীর কুলি, তেলের পিঠা, জামাই পুলি, তিল পনির, সুন্দরী পাকন, মালাই পিঠা, পাতা পিঠাসহ হরেক ধরনের পিঠা দেখা যায়। পিঠা উৎসবে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পিঠা উৎসবকে কেন্দ্র করে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে হাতে খড়ি। উক্ত অনুষ্ঠানে নওরীন আখতার শারমিনের পরিচালনায় সভাপতিত্ব করেন মাগফুরুল হাসান বিদ্যুৎ। এসময় উপস্থিত ছিলেন, জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান, চিকিৎসক আশীষ কুমার, অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, হাসমত আলী, রফিকুদ্দৌলা রাব্বি, চন্দনদেব প্রমুখ।

Facebook Comments Box

Posted ১০:৪১ পূর্বাহ্ণ | রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]