বুধবার ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেওয়ানগঞ্জে ইউনসিস উপজেলা কমিটি গঠিত

সোমবার, ০২ জুন ২০২৫   প্রিন্ট  

দেওয়ানগঞ্জে ইউনসিস উপজেলা কমিটি গঠিত

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে ইউনাইটেড স্টুডেন্টস ইন্টারন্যাশনাল সোসাইটি (ইউনসিস) – এর উপজেলা কমিটি। আত্মোন্নয়ন, নেতৃত্বগুণ ও সামাজিক সচেতনতা বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ এই ছাত্র সংগঠনটি পরিচালিত হচ্ছে পেট্রোরি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সরাসরি তত্ত্বাবধানে।

নবগঠিত কমিটিতে সভাপতির দায়িত্ব পান সিফাতুর রহমান (সিফাত)। সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো: রাতুল। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান (মিজান)। সম্মানিত কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন মো: শাওন ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক হন মো: নজরুল ইসলাম।

নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, তাঁরা তরুণদের মধ্যে ইতিবাচক মানসিকতা, নেতৃত্বের চর্চা এবং সামাজিক অংশগ্রহণ বৃদ্ধিতে কাজ করবেন। তাঁদের লক্ষ্য—দেওয়ানগঞ্জ উপজেলার তরুণ সমাজকে সক্রিয় করে তুলতে একটি সৃজনশীল ও সংগঠিত প্ল্যাটফর্ম গড়ে তোলা।

ইউনসিস (UNSIS) একটি আত্মোন্নয়নমুখী ছাত্র সংগঠন, যা তরুণদের ব্যক্তিত্ব, নেতৃত্ব ও সচেতনতা বিকাশে কাজ করে যাচ্ছে। সংগঠনটি জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) বাস্তবায়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

পেট্রোরি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের নেতৃত্বে ইউনসিস দেশের বিভিন্ন অঞ্চলে তরুণ নেতৃত্ব বিকাশে কাজ করে চলেছে এবং এই উপজেলা কমিটিগুলো তারই ধারাবাহিক প্রয়াস।

কমিটি অচিরেই বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ইউনসিসের কার্যক্রম সক্রিয়ভাবে শুরু করবে বলে জানানো

Facebook Comments Box

Posted ০২:১৬ অপরাহ্ণ | সোমবার, ০২ জুন ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]