সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে সরকারি বিভিন্ন কর্মকর্তাদের সাথে শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫   প্রিন্ট  

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে সরকারি বিভিন্ন কর্মকর্তাদের সাথে শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK)-এর আয়োজনে বৃহস্পতিবার ২৮ আগষ্ট সকাল ১১ ঘটিকায় রামু উপজেলার হিমছড়ি কনফারেন্স রুমে শিশু অধিকার সুরক্ষায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

এই কর্মশালায় রামু উপজেলার কৃষি অফিসার , মৎস অফিসার, শিক্ষা অফিসার (মাধ্যমিক ও প্রাইমারী) যুব উন্নয়ন অফিসার, সমাজসেবা সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রামু থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন, এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং খুনিয়াপালং ও দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সদস্য ও প্রকল্পে সংশ্লিষ্ট কর্মীগণ অংশগ্রহণ করেন।

উক্ত প্রকল্প শিশু অধিকার ও সুরক্ষার সাথে সম্পর্কিত কার্যক্রম, চ্যালেঞ্জ, সুপারিশ পাওয়ার পয়েন্টের মাধমে উপস্থাপন করেন প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার (শিশু সুরক্ষা) জনাব নাছিমা শাহীন, পাশাপাশি, ভবিষ্যতে আরও কার্যকরভাবে শিশু সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে পরিকল্পনা ও সরকাররের সহযোগিতার বিষয়টিও তিনি উপস্থাপন করেন। কর্মশালায় সিনিয়র ব্যবস্থাপকের পক্ষে টেকনিক্যাল ম্যানেজার( সোস্যাল ইনক্লুশান এন্ড ইয়ূথ) জনাব শফিকুল ইসলাম দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) ও প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি প্রেজেন্টশনের মাধমে তুলে ধরেন।

ডিএসকে এর টেকনিক্যাল ম্যানেজার (শিশু সুরক্ষা) নাছিমা শাহীন এর সঞ্চালনায় ও দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব তানজিলা রহমান ও বিশেষ অতিথি ড.অসিম বরন সেন। শিক্ষা, ( মাধ্যমিক ও প্রাইমারী) যুব উন্নয়ন, সমাজসেবা ।

Facebook Comments Box

Posted ১১:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]