বুধবার ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৩

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫   প্রিন্ট  

দিনাজপুরে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৩

নবাবগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কা দিলে সেটি উল্টে পড়ে যায় দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সোমবার (১৬ জুন) মধ্যরাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে এই দুর্ঘটনাদুটি ঘটে। এর মধ্যে ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ দুই আরোহী এবং নবাবগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় চালক নিহত হয়েছেন।

ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম জানান, আজ (মঙ্গলবার) ভোর সাড়ে ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ীর শিবনগরের রাজারামপুরের ডাঙ্গাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক এবং এক আরোহী নিহত হয়েছেন।

নিহত চালক আব্দুল মোতালেব (২৭) দিনাজপুরের কাহারোল উপজেলার জয়রামপুরের আব্দুর রাজ্জাকের ছেলে। আরোহী সাজু ইসলাম (৩৩) একই উপজেলার জগন্নাথপুরের আনারুল ইসলামের ছেলে। আরও পড়ুন: শেরপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনাসদস্য নিহত, বাসে আগুন আব্দুল মোতালেব ঢাকায় বাইক রাইডার হিসেবে জীবিকা নির্বাহ করতেন। তারা মোটরসাইকেলে চড়ে ঢাকা যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে বলে জানান এসআই ফরিদুল ইসলাম।

তার আগে, গতকাল দিবাগত মধ্যরাতে একই মহাসড়কের নবাবগঞ্জের ভাদুরিয়ার বাজিতপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অন্য একটি ট্রাক ধাক্কা দিলে চালক আল-আমিন আলম নিহত হন। এ ঘটনার ব্যাপারে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা জানান, দুর্ঘটনাস্থলে একটি সেতুর নির্মাণকাজের জন্য সড়কের একপাশ বন্ধ রয়েছে। অপর পাশের সংকীর্ণ জায়গা দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থার মধ্যে একইপথমুখী দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয় আরেকটি একটি ট্রাক। এতে চালক আল-আমিন আলম ঘটনাস্থলে নিহত হন। আল-আমিন দিনাজপুরের পাবর্তীপুরের চণ্ডীপুর পাঠানপাড়ার হায়দার আলীর ছেলে প্রমুখ

Facebook Comments Box

Posted ০২:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]