শরীফ আহমেদ প্রতিবেদনঃ
সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ প্রিন্ট
জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর (দক্ষিণ) তাদের পূর্বের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে সম্মেলন প্রস্তুতির জন্য ১০৯ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এতে কাজী সেলিম সরোয়ারকে আহবায়ক ও আব্দুর রাজ্জাক মাদবরকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
গত ২৬ শে ফেব্রুয়ারি ২০২৩ আবেদনের প্রেক্ষিতে সংগঠনের সাংঠনিক কার্যক্রম হিসেবে ২৮ ফেব্রুয়ারি ২০২৩ জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এবং সভাপতি একটি খঁসড়া কমিটির ঘোষণা দেয়। ২৯ শে মার্চ ২০২৩ তারা আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কমিটি ঘোষণা করে।তার ধারাবাহিকতা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন জনপ্রিয় শ্রমিক লীগ নেতা জনাব আজাদ হোসেন। ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগকে অত্যন্ত দক্ষতার সাথে সু-সংঘঠিত করে যাচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অত্যন্ত বিচক্ষণ কর্মীবান্ধব নেতা জনাব আজাদ হোসেন।এদিকে জনাব আজাদ হোসেন সাংবাদিকদের বলেন,আমি দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বর্তমানে জাতীয় শ্রমিক লীগ আরো শক্তিশালী সংগঠন হিসেবে বর্তমানে ব্যাপক পরিচিতি লাভ করেছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত ৩৫টি থানা অসংখ্য ওয়ার্ড ইউনিট কমিটির কমিটির সকল নেতাকর্মীদের বেশ কয়েক মাস আগে জাতীয় শ্রমিক লীগের ত্রিবার্ষিক সম্মেলন শেষ করেছি বিভিন্ন থানা কমিটি ওয়ার্ড কমিটি অনুমোদন দিয়েছি। জননেতা আজাদ হোসেন সাংবাদিকদের বলেন,সামনে জাতীয় নির্বাচন আমাদের হাতে এখন বেশি সময় নেই।
দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করার লক্ষ্যে আমরা জনগণকে আমাদের সরকারের উন্নয়নের ধারা এবং উন্নয়নের অবকাঠামো গুলো দেশের কোথায় কোথায় কি কি অবকাঠামো হয়েছে সেগুলো নিয়ে নির্বাচনী এলাকায় নৌকার প্রতিকে যারা নির্বাচন করবে তারা যেন নিজ নিজ নির্বাচনী এলাকায় দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার যে ধরনের অবকাঠামো সারাদেশ গরীব অসহায় মেহনতী মানুষের মাঝে বাড়ি নির্মাণ নগদ ঋণ বিভিন্ন অর্থায়ন সহযোগিতা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার করেছে,সেগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন গুলো জনঘন মাঝে আবার তুলে ধরতে হবে। সেজন্য আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি যারা নৌকার প্রতীক নিয়ে যারা নির্বাচন করবেন এবং মনোনয়ন প্রত্যাশী তারা যেন দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ
হাসিনার উন্নয়ন গুলো আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা সরকার যে পুনরায় দরকার সেটাও জনগণের মাঝে তুলে ধরতে হবে।এদিকে সরেজমিনে জানা যায় জাতীয় শ্রমিক লীগের রাজনৈতিক শুরু থেকেই জননেতা জননন্দিত নেতা জনাব আজাদ হোসেন গরীব মেহনতি মানুষকে খুব ভালোবাসেন,জনাব আজাদ হোসেন করোনা কালীন মহামারীর সময় মতিঝিল থানা জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে জননেতা আজাদ হোসেনের নেতৃত্বে গরীব অসহায় মানুষের মাঝে ব্যাপক ত্রাণ বিতরণ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।জননেতা জনাব আজাদ হোসেনের কাছে যে কেউ কোনো সাহায্য সহযোগিতার জন্য আসলে তিনি কাউকে খালি হাতে ফিরান না। জননেতা আজাদ হোসেন বলেন,আমি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে আওয়ামীলীগের সংগঠনের সাথে সম্পৃক্ততা হয়েছি খুব ছোট থেকে,বঙ্গবন্ধুর দেশ ও জনগণের জন্য জীবন দিয়েছেন আমিও দেশে কল্যাণে জনগণের জন্য কাজ করে যেতে চাই।
Posted ০৯:৫৬ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]