মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমরা প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩   প্রিন্ট  

ডেমরা প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

ডেমরা প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। সকাল দশটায় প্রেসক্লাবের স্থায়ী কার্যালয় ষ্টাফ কোয়ার্টার এলাকার সমতট টাওয়ারের তৃতীয় তলায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান গ্রুপ ও এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ (সিআইপি)। আলোচনা সভার সভাপতিত্ব করেন ডেমরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম চৌধুরী। সঞ্চালনা করেন ডেমরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম নিজামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি নিউ নেশন পত্রিকার বার্তা সম্পাদক ফাররুখ খসরু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেমরা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমএ সিদ্দিক মাস্টার, যুগ্ম-সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া, ফারুকুল ইসলাম ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এ. আর হানিফ, আজাদ হোসেন, সাংবাদিক নাজমুল হাসান, সরোয়ার হোসেন, বজলুর রহমান,মিরাজ মাহমুদ, দৈনিক মানবকণ্ঠ পত্রিকার মোঃ ওমর ফারুক, শরীফ আহমেদ, মিজানুর রহমান, দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম,নারী সংবাদ কর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

Facebook Comments Box

Posted ০৮:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]