শরীফ আহমেদ প্রতিবেদনঃ
শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ প্রিন্ট
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের শ্রেষ্ঠ এসআইয়ের সম্মাননায় ভূষিত হয়েছেন যাত্রাবাড়ী থানার এসআই মো. মোস্তাফিজার রহমান। গত আগস্ট মাসের কাজের মূল্যায়নের ভিত্তিতে এ সম্মাননা পেলেন তিনি। সামগ্রীক কর্মতৎপরতা ও আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে এ শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করে ডিএমপি ওয়ারী বিভাগের উপ-কমিশনার।
বুধবার সকালে ডিএমপির ওয়ারী বিভাগের উপ কমিশনার জিয়াউল আহসান তালুকদার এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআই মোস্তাফিজার রাহমান বলেন, সিনিয়র অফিসারদের সার্বিক নির্দেশনায় ও টিমের সকলে সহায়তায় প্রতিনিয়ত মানবকল্যাণে কাজ করে যাচ্ছি সামনে আরো ভালো কাজের মাধ্যমের মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই। আর এই সম্মাননা আমার কাজে আরো উৎসাহ দিবে। এজন্য আমার সকল স্যার এবং সহকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাই।
এর আগে চলতি বছরে ডিএমপির ৫০ থানার মধ্যে মার্চ ও মে মাসে দুইবার ভিকটিম উদ্ধারের শ্রেষ্ট এসআই হিসেবে নির্বাচিত হন মোস্তাফিজার এবং ডিএমপি কমিশনারের পক্ষ থেকে সম্মাননা পান।
এদিকে তার এ পেশাগত সাফল্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্যক্তিগত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
Posted ১২:০৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]