রবিবার ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে গৃহবধুর ধর্ষণ মামলায় গ্রেফতার ২

বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩   প্রিন্ট  

টঙ্গীতে গৃহবধুর ধর্ষণ মামলায় গ্রেফতার ২

গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকায় এক গৃহবধুকে ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগে ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মহর মৃধা (৪৫) ও তার সহযোগি আমিনুলকে(২৮)কে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু শেষে জেল হাজতে প্রেরণ করে।

এঘটনা জানাজানির পর অভিযুক্ত ধর্ষক টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের সভাপতি প্রার্থী স্বপন মৃধা (৩৩) ও অন্য সহযোগি শাকিল (৩৬) এবং রাজু (৩৫)পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ওই এলাকায় বসবান করেন ভুক্তভোগি। তার বাড়ি নির্মাণ কাজের মালামাল সরবরাহ করার সুবাদে কয়েক মাস পূর্বে অভিযুক্ত স্বপন মৃধার সাথে তার পরিচয় ও বিভিন্ন স্থানে ঘুরাঘুরি হতো। গত ১ মার্চ রাতে ভুক্তভোগির বর্তমান বাসায় গিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে স্বপন মৃধা।

বিষয়টি জানাজানি হয়ে পরলে ধামাচাপা দেয়ার জন্য গত ১২ মার্চ বিকেলে ধর্ষণে অভিযুক্তের বড় ভাই মহর মৃধা তার সহযোহি আমিনুল, রাজু, শাকিলসহ আরও অজ্ঞাতনামা ২/৩ জনকে নিয়ে ভুক্তভোগির বাসায় যায়। এসময় তাকে গালিগালাজ করার একপর্যায়ে মহর মৃধা ভুক্তভোগির ছেলে-মেয়ে ও ভাগনির সামনে তাকে ঝাপটে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করে ধর্ষণ করার চেষ্টা করে। এসময় তার চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শণ করে চলে যায়। উপায়ন্ত না পেয়ে ধর্ষিতা নিজে বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন।

এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, থানা একটি মামলা হয়েছে। নির্যাতিতাকে ডাক্তারী পরিক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত ও তার এক সহযোগিকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত ধর্ষক ও অন্য সহযোগিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

Posted ০৯:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]