আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি:-
শনিবার, ১২ নভেম্বর ২০২২ প্রিন্ট
বাংলাদেশ আওয়ামী লীগ, জামালপুর পৌর শাখার অন্তর্গত ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের নব-গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীর শহিদ মিনারে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শুভেন্দু মোহন চৌধুরী বাবনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবু হামান পিন্টুর সঞ্চালনায় আলোচনা সভায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক খন্দকার রেজাউল করিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোখলেছুর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান, সদস্য রেজাউল করিম রেজনু সিআইপি, নারায়ণ চন্দ্র পাল রানা, রেজাউল করিম মামুন চৌধুরী প্রমুখ।
অন্যান্যের মধ্যে জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহাম্মেদ, পৌর যুবমহিলা লীগের সভাপতি সায়মা হামজা সিমি, ৫নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সাজু, ৫নং ওয়ার্ড কৃষকলীগের আহবায়ক হাবিবুর রহমান, ৫নং ওয়ার্ড যুবলীগের নেতা অনিক দেব নাথ শুভ, ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় চক্রবর্তী সহ ওয়ার্ডের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন বিএনপি-জামাত নেতারা দেশে নানা ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাদের এই অপপ্রচারের বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দিতে হবে। বিএনপির নেতারা যাতে কোন প্রকার অপপ্রচার চালাতে না পারে সেদিকে খেয়াল রাখার আহবান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে নব-গঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন নেতৃবৃন্দ।
Posted ১২:৪৪ অপরাহ্ণ | শনিবার, ১২ নভেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]