সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছত্রিশ জুলাই প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে শহিদদের স্মরণে আরএমপি পুলিশের বিনম্র শ্রদ্ধা সহ রাজশাহীতে আলোচনা ও শ্রদ্ধা নিবেদন –

মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫   প্রিন্ট  

ছত্রিশ জুলাই প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে শহিদদের স্মরণে আরএমপি পুলিশের বিনম্র শ্রদ্ধা সহ রাজশাহীতে আলোচনা ও শ্রদ্ধা নিবেদন –

গত ২০২৪ ইং সালের ছত্রিশ জুলাই ও পাঁচই আগস্ট বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ও জুলাই গণহত্যা দিবসের এক বছর পূর্তি উপলক্ষে ৫ ই আগষ্ট ২০২৫ ইং তারিখ উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ৯টায় সিঅ্যান্ডবি মোড় প্রাঙ্গণে “শহিদ জুলাই স্মৃতিস্তম্ভে” পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন,রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। ইহা ছাড়াও রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খোন্দকার আজিম আহমেদ এনডিসি, বিভাগীয় কমিশনার রাজশাহী।
সভাপতিত্ব করেন, আফিয়া আখতার জেলা প্রশাসক রাজশাহী।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম বার পিএইচডি, রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন, আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম)নাজমুল হাসান, পিপিএম, উপ পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম (ক্রাইম অ্যান্ড অপস্) সহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজশাহী জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।
পুস্পস্তবক অর্পণের মাধ্যমে স্মরণ করা হয় সেইসব জুলাই বীর শহিদদের, যাঁরা দেশের জন্য প্রাণ উৎসর্গ করে বয়ে এনেছেন স্বাধীনতার পূর্ণস্বাদ।
পরবর্তীতে বিভাগীয় কমিশনার রাজশাহী, পুলিশ কমিশনার রাজশাহী এবং রেঞ্জ ডিআইজি রাজশাহী সহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ টিকাপাড়া ও হড়গ্রাম গোরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের কবরে তাঁদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন।
রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে “ছত্রিশ জুলাইয়ের তাৎপর্য তুলে ধরেন এবং শহীদ আবু সাঈদ, মুগ্ধ সহ যারা এদেশের বৈষম্য বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে প্রাণ দিয়েছে তাদের এই আত্মত্যাগ যেন এক বৈষম্যহীন সমাজ ও দেশ গঠনের নতুন অধ্যায়ের সূচনা করে সেদিকে দেশের সকল শ্রেণী পেশার মানুষকে লক্ষ্য রাখার আহ্বান জানান।”

Facebook Comments Box

Posted ০৯:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]