বৃহস্পতিবার ১৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটে বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩   প্রিন্ট  

চুনারুঘাটে বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনসহ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন চুনারুঘাট-মাধবপুর আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। এমপি শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় চুনারুঘাট উপজেলায় সরকারি সফরের দ্বিতীয় দিনে বিভিন্ন শিক্ষা ও সামাজিক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ মণিপুরি সম্প্রদায়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অ্যাডভোকেট মাহবুব আলী এমপি।

এসময় তার সাথে ছিলেন, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যকরী সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, থানার ওসি আলী আশরাফ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলীসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীগণ।

সরকারি সফরের অংশ হিসেবে দ্বিতীয় দিনে প্রতিমন্ত্রী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন স্থানে পথসভায় অংশগ্রহণ করেন। এসময় তিনি ১ নম্বর গাজীপুর ইউনিয়ন পরিষদের সাদ্দামবাজার সংলগ্ন চন্দ্র মল্লিকা হাইস্কুলে পঁচাশি লক্ষ টাকার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে গাজীপুরের বিশগাঁও মণিপুরি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

Facebook Comments Box

Posted ০৫:০৫ অপরাহ্ণ | শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]