বুধবার ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুর রাজ্জাক আর নেই

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫   প্রিন্ট  

চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুর রাজ্জাক আর নেই

চট্টগ্রামের পাহাড়তলী থানার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রাজ্জাক আজ সোমবার সকাল ৮টায় বার্ধক্যজনিত কারণে ফিরোজশাহ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

সাবেক টেক্সটাইল ইঞ্জিনিয়ার মরহুম আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রাজ্জাক দীর্ঘ কর্মময় জীবনে সিজেএমসিএল ও ভিক্টোরি জুট প্রোডাক্টসের প্রোডাকশন ম্যানেজার, শিপ ব্রেকিংয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। শিল্প ও বাণিজ্য অঙ্গনের পাশাপাশি ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডলেও ছিলেন অত্যন্ত জনপ্রিয়, সুপরিচিত সম্মানিত ব্যক্তিত্ব। তিনি বহুমানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।
এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি স্ত্রী, পাঁচ পুত্র, দুই কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর সন্তানদের মধ্যে রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রাণালয়ের চলচিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (বিসিটিআই) প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, বিশিষ্ট আলেমে দ্বীন, কানাডিয়ান কাউন্সিল অফ ইমামস এর সেক্রেটারি জেনারেল এবং বিশিষ্ট মনোবিদ শায়েখ আবু নোমান তারেক, ইসলামীক এইড বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এটিএম আব্দুল গফুর নাছির এবং দৈনিক আমাদের বাংলার উপসম্পাদক ইঞ্জিনিয়ার আবু ফাতাহ মোহাম্মদ কুতুবউদ্দিন নাজিম, চট্টগ্রাম ইন্টান্যাশনাল মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডাক্তার এ কিউ এম মুজাহিদুল ইসলাম প্রমুখ।

মরহুমের নামাজে জানাজা আজ সোমবার বাদ মাগরিব পশ্চিম ফিরোজশাহ্ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সকল আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের জানাজায় শরিক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

মরহুমের ইন্তেকালে চট্টগ্রামের রাজনৈতিক, ধর্মীয় ও ব্যবসায়িক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন—এই প্রার্থনা সকলের।

Facebook Comments Box

Posted ০৪:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]