বুধবার ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাফে লিও’র নতুন প্রিমিয়াম আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন

রবিবার, ০১ জুন ২০২৫   প্রিন্ট  

ক্যাফে লিও’র নতুন প্রিমিয়াম আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন

বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টারস এর গ্রাউন্ড ফ্লোরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় অত্যাধুনিক ও প্রিমিয়াম ক্যাফে ‘ক্যাফে লিও’। বসুন্ধরা চক্ষু হাসপাতালের ঠিক বিপরীত পাশে অবস্থিত দৃষ্টিনন্দন ও নান্দনিক ইন্টেরিয়র ডিজাইন, সুবিশাল পার্কিং, আরামদায়ক পরিবেশের সাথে ক্যাফে লিও-তে থাকছে প্রিমিয়াম মানের কফি, রিফ্রেশিং কোল্ড ড্রিঙ্কস, মুখরোচক স্ন্যাকস এবং স্বাস্থ্যসম্মত খাবারের মেলবন্ধন যা আপনাকে নিমন্ত্রণ জানায় এক অভিজাত খাদ্য ও কফি-ভ্রমণের। ক্যাফে লিও বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাসরত ও অতিথিদের জন্য উন্মুক্ত এবং সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে এই নতুন অভিজ্ঞতা উপভোগ করতে।

ক্যাফে লিও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান ও বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। বসুন্ধরা গ্রুপ-এর পরিচালক ইয়াশা সোবহান ক্যাফে সম্পর্কে তাঁর ব্যক্তিগত অনুভূতি ও ভবিষ্যৎ প্রত্যাশা তুলে ধরেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন: “ক্যাফে লিও শুধুমাত্র একটি ক্যাফে নয়—এটি একটি পরিবেশ যেখানে মানুষ স্বাস্থ্যসম্মত টেস্টি খাবার উপভোগ এর সাথে সুন্দর সময় কাটাতে পারবেন। আমাদের ক্যাফে’র নান্দনিক পরিবেশ, সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত খাবার আপনার মুহূর্তকে করে তুলবে আভিজাত্যময়। আমরা চেষ্টা করেছি এমন একটি জায়গা তৈরি করতে, যেখানে মানুষ স্বস্তিতে বসে গল্প করবে, ভালোবাসায় গড়বে নতুন স্মৃতি।

Facebook Comments Box

Posted ০৬:৪১ অপরাহ্ণ | রবিবার, ০১ জুন ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]