মোঃ আব্দুল আজিজ ইসলাম
রবিবার, ১৫ জুন ২০২৫ প্রিন্ট
কুড়িগ্রামে দুই সাংবাদিক মব ভাইলেন্সের শিকার হবার ঘটনায় জেলা প্রেসক্লাবের উদ্যোগে আজ রোববার (১৫ জুন) দুপুর সাড়ে ৩টায় জেলা প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি সহকারি অধ্যাপক অনিরুদ্ধ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সহ-সভাপতি ফজলে রাব্বি এন্টনি, আইটি বিষয়ক সম্পাদক আতিকুর রহমান রানা, নৈতিক সমাজ রাজনৈতিক দলের যুগ্ন সম্পাদক মো: মাজেদ আলী, বাংলাদেশ মানবাধিকার কমিশন-এর কুড়িগ্রাম জেলা আঞ্চলিক শাখার সভাপতি মো: মিনহাজুল ইসলাম মিলন, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জাকারিয়া মিঞা, ভুরুঙ্গামারি উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো: রইচ উদ্দিন বাদশা, দৈনিক বাংলার নবকন্ঠ পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আব্দুল আজিজ, মব ভায়োলেন্সের শিকার দৈনিক সময়ের কাগজের কুড়িগ্রাম সদর প্রতিনিধি মোস্তফা কামাল ও দৈনিক মুক্ত খবর পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ।
উপস্থাপনার দায়িত্বে ছিলেন দৈনিক সংবাদ প্রতিদিনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আশীর্বাদ রহমান। প্রতিবাদ সভায় বক্তারা বলেন- মব ভায়োলেন্সের শিকার দুই সাংবাদিকের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত সাংবাদিকগণ তাদের আন্দোলন চালিয়ে যাবে। প্রতিবাদ সভা শেষে কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।
Posted ০৬:১৩ অপরাহ্ণ | রবিবার, ১৫ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]