রেজাউল সরকার, কালিয়াকৈর প্রতিনিধি
শনিবার, ১৬ আগস্ট ২০২৫ প্রিন্ট
গাজীপুরের কালিয়াকৈরের ফুলবাড়ীয়া আক্কেল আলী উচ্চ বিদ্যালয় মাঠে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী ফাউন্ডেশনের উদ্যোগে কালিয়াকৈর উপজেলার সকল উচ্চ বিদ্যালয় সকল দাখিল মাদ্রাসা থেকে এসএসসি ও সমমান পরিক্ষা/ব্যাচ২৫শে জিপিএ ৫ প্রাপ্ত সকল কৃতি শিক্ষার্থীর মাঝে সংবর্ধনা,ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেবের কনিষ্ঠ পুত্র গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মশিউর রহমান সবুজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃনুরুল ইসলাম শিকদার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব এম. আনোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন-আহব্বায়ক ও সাবেক ইউ পি চেয়ারম্যান এইচ এম শওকত ইমরান, উপজেলা বিএনপির যুগ্ন-আহব্বায়ক আবেদুর রহমান খোকন, ফুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ জুয়েল সরকার ,সাবেক চেয়ারম্যান এডভোকেট জাকিরুল ইসলাম সহ শিক্ষক মন্ডলী,অভিভাবক বৃন্দ ও গন্যমান্য ব্যাক্তি বর্গ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃআতোয়ার রহমান দুলাল প্রধান শিক্ষক আক্কেল আলী উচ্চ বিদ্যালয়, সঞ্চালনা করেন মুহাম্মদ মজিবুর রহমান মাষ্টার সিনিয়র শিক্ষক আক্কেল আলী উচ্চ বিদ্যালয়।
Posted ০৬:১৬ অপরাহ্ণ | শনিবার, ১৬ আগস্ট ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]