সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাজিপুরে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট  

কাজিপুরে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে কাজিপুর আরডি উচ্চ বিদ্যালয় মাঠে সারাদিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এখানে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা নিচ্ছেন ছয় থেকে সাত হাজার রোগী। বিনামূল্যে চক্ষু, গাইনী, দন্ত, শিশু, অর্থোপেডিক, ডায়বেটিক, ও সাধারণ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
২২ ডিসেম্বর শুক্রবার সকালে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি, যমুনা ব্যাংক পিএলসি পরিচালক একেএম মোশাররফ হুসাইন আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। সভায় বক্তব্য রাখেন, জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তানভীর শাকিল জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যমুনা ব্যাংক পিএলসি ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দীন আহম্মেদ, কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী প্রমুখ।

Facebook Comments Box

Posted ১১:২২ অপরাহ্ণ | শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]