সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাজিপুরে নৌকায় ভোট প্রার্থনায় বীর মুক্তিযোদ্ধাগণ

রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট  

কাজিপুরে নৌকায় ভোট প্রার্থনায় বীর মুক্তিযোদ্ধাগণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ -১ (কাজিপুর উপজেলা এবং সদরের একাংশ) আসনের প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয়ের পক্ষে নৌকা প্রতীকে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনায় কাজিপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
গত ৩০ ডিসেম্বর শনিবার দিনব্যাপী উপজেলার গান্ধাইল ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের পূর্ব খুকশিয়া, পাটাগ্ৰাম এবং বাঐখোলা গ্ৰামে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রকৌশলী তানভীর শাকিল জয়কে নির্বাচিত করার অনুরোধ জানান। এ সময় তাঁরা জানান, মুক্তিযুদ্ধের মার্কা নৌকা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধ হয়েছিল, এখন তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের বিপ্লব ঘটেছে, উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন। দেশদ্রোহী অপশক্তি রুখতে নৌকা প্রতীকের বিকল্প নেই। নৌকার প্রচারণায় অংশগ্ৰহণ করেন, মুক্তিযোদ্ধা সংসদ

কাজিপুর উপজেলা শাখার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ রশিদ, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাজিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান এবং ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সহ-সভাপতি মনিরুজ্জামান মাসউদ সহ প্রবীণ মুরুব্বিগণ এই সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১০:৪৬ পূর্বাহ্ণ | রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]