মঙ্গলবার ৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাজিপুরে ইউপি উপনির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শুক্রবার, ১৯ মে ২০২৩   প্রিন্ট  

কাজিপুরে ইউপি উপনির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাজিপুর উপজেলার খাসরাজবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচন -২০২৩ উপলক্ষে ভোটগ্ৰহণ কর্মকর্তাদের সাথে এবং নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা বিষয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ মে শুক্রবার সকাল দশটায় নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে রিটার্নিং অফিসারের কার্যালয় ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, তিনি নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার সব ধরনের প্রস্তুতির কথা ব্যক্ত করেন । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ানুর ইসলাম , রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, মোঃ দেলোয়ার হোসেন, সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম।

সভায় আরো উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল হক, কাজিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত। পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে, খাসরাজবাড়ি ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের সাথে আচরণবিধি ও আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত হয়ে নির্বাচনের দিকনির্দেশনা প্রদান করেন। এই সময় নয়জন প্রার্থী উপস্থিত ছিলেন

Facebook Comments Box

Posted ০৭:৫২ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ মে ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]