মোঃ মফিজ উদ্দিন নয়ন, [ কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ]
শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫ প্রিন্ট
কটিয়াদী মডেল প্রেসক্লাবের নতুন অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । আজ ২৫ আগস্ট সোমবার বিকাল ৫ ঘটিকায় কটিয়াদী মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জজ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মোঃ মাইদুল ইসলাম।
এ সময় অফিসের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র এবং উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান দিলীপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাবনী আক্তার তারানা,সহকারী কমিশনার (ভূমি) কটিয়াদী ও পৌর প্রশাসক কটিয়াদী পৌরসভা,। উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাহমুদুল হাসান,কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুব আলম মাসুদ মোঃ মফিজউদ্দিন নয়ন সিনিয়র সহ সভাপতি কটিয়াদি মডেল পেস ক্লাব মোঃ মোবারক হোসেন নিবাহী সদসা মোঃ একলাছ উদ্দিন সহ সভাপতি, আলিউজ্জামান মহসিন সাংগঠনিক সম্পাদক, শফিকুল ইসলাম, মিসূ রহমান বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,সংবাদ মাধ্যম তথা সাংবাদিক হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আমরা সাংবাদিকদের কাছ থেকে বস্তুনিষ্ঠ এবং তথ্যনির্ভর সংবাদ আশা করি।
বিশেষ অতিথি লাবনী আক্তার তারানা বলেন,আপনারা নির্ভয়ে দুর্নীতি এবং অপরাধের তথ্য তুলে ধরবেন প্রশাসন আইনানুগ ব্যবস্হা গ্রহন করবে।
উদ্বোধন আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান দিলীপ বলেন,কটিয়াদী মডেল প্রেসক্লাব নির্ভীক সাংবাদিকদের একটি সংগঠন, আমি এই ক্লাবের সকল সাংবাদিকদের সফল কামনা করি।পরে সভা সমাপ্তি ঘোষনা করা। দ্বিতীয় পর্ব সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কটিয়াদি সব সাধারণ উপস্হিতিতে অনুষ্ঠান ঢলেন।
Posted ০২:৫৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
dainikbanglarnabokantha.com | Fahim Farhan
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]