বুধবার ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ঝন্টু আলীর ইন্তেকাল, নরসিংদী জেলা প্রশাসনের গভীর শোক প্রকাশ

শনিবার, ১৪ জুন ২০২৫   প্রিন্ট  

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ঝন্টু আলীর ইন্তেকাল, নরসিংদী জেলা প্রশাসনের গভীর শোক প্রকাশ

গভীর শোক ও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪১তম ব্যাচের কর্মকর্তা, জেলা প্রশাসকের কার্যালয়, রংপুরে কর্মরত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ঝন্টু আলী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আর নেই।

তিনি ১৪ জুন ২০২৫, শুক্রবার বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিটে ভারতের একটি হাসপাতালে দুরারোগ্য সেল ক্যান্সারে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর।

মো. ঝন্টু আলীর এই অকাল মৃত্যুতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, নরসিংদী জেলা শাখা গভীরভাবে শোকাহত। এসোসিয়েশনের পক্ষ থেকে এক শোকবার্তায় জানানো হয়, জনাব মো. ঝন্টু আলীর মৃত্যু প্রশাসন ক্যাডার তথা রাষ্ট্রের জন্য এক অপূরণীয় ক্ষতি। একজন দায়িত্বশীল, মেধাবী ও মানবিক কর্মকর্তা হিসেবে তিনি সবার কাছে প্রিয় ছিলেন। তাঁর শূন্যতা কখনো পূরণ হবার নয়।

শোকবার্তায় এসোসিয়েশনের নরসিংদী জেলা শাখার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Facebook Comments Box

Posted ০৯:৫২ অপরাহ্ণ | শনিবার, ১৪ জুন ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]