নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২ প্রিন্ট
গত ১৬ই ডিসেম্বর শুক্রবার ২০২২ মহান বিজয় দিবস উপলক্ষে একতারা ২০০০ আয়োজিত একতারা বিজয় উৎসব ও সম্মাননা পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রায়পুরা রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কলেজ এর পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার জিয়াউল হক সেলিম। উদ্বোধন করেন কলেজ এর অধ্যক্ষ ডক্টর শফিউল আজম কাঞ্চন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , অতিথি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন্স সাইফুল ইসলাম সোহেল, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বনসাই শিল্পী ও গবেষক কে এমন সবুজ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, একতারা শিল্পী সংঘের সহ-সভাপতি অভিনেতা মাসুম খান, ডেন্টিস আলতাফ হোসেন, জোনাকি টেলিভিশন এর ব্যবস্থাপনা পরিচালক ও রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা খান, একতারা ২০০০এর পরিচালক আমিনুল ইসলাম আমিন, সহ অত্র কলেজ এর শিক্ষক, কমিটির সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন একতারা ২০০০ এর সিইও নাসিমুল ইসলাম নাসিম। প্রতি বছরের মতো এবারও একতারা বিজয় উৎসব উপলক্ষে ছয় জন গুণী মানুষকে সম্মাননা পদক প্রদান করা হয়েছে। মুক্তিযুদ্ধে অবদান স্বরূপ বীরমুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, শিক্ষায় ড. শফিউল আজম কাঞ্চন, সমাজ সেবায় সাংবাদিক দিদার হোসেন পিন্টু ও জাকির হোসেন, সাহিত্যে গীতিকার ও জনপ্রিয় উপস্থাপক ইকবাল খন্দকার, সাংবাদিকতায় মোঃ বশির আহমেদ মোল্লা। এবার একতারা তারকা কথা হিসেবে পুরস্কার পেলেন সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান স্বরূপ নাদিম মাহমুদ নয়ন, সংগীতে চৈতি মামুন ও আসিফ বিল্লাহ।
অনুষ্ঠানে রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজ এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা স্বরুপ সম্মাননা স্মারক গ্রহণ করেন লায়ন্স সাইফুল ইসলাম সোহেল ও রূপা আহমেদ। কলেজে দীর্ঘ চার বছরে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও জলবায়ু বিপর্যয় রোধে সেমিনারের আয়োজন করে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করায় নাসিমুল ইসলাম নাসিম মহাসচিব একতারা ফাউন্ডেশন কে পরিবেশ বন্ধু সম্মাননা পদক প্রদান করা হয়েছে। একতারা বিজয় উৎসব উপলক্ষে আজ একতারা ২০০০ এর ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে। পরিশেষে সংগীত শিল্পী কাজল গোস্বামীর পরিচালনায় এক মনমুগ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Posted ১১:৪০ অপরাহ্ণ | শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]