নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৯ জুলাই ২০২৫ প্রিন্ট
গতকাল ১৭ই জুলাই দিনব্যাপী এই কর্মসূচিতে সকাল ১০টায় ভৈরব হাজী ইউসুফ আলী উচ্চ বিদ্যালয় ও শিবপুর সবুজ পাহাড় অনার্স কলেজে পৃথকভাবে দুটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। হাজী ইউসুফ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ পিয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন একতারা ফাউন্ডেশন এর মহাসচিব নাসিমুল ইসলাম নাসিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিসেস রূপা আহমেদ – চেয়ারম্যান ওয়েব ফাউন্ডেশন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনাব রবিন আহমেদ – সিনিয়র ভাইস চেয়ারম্যান , মাসুম খান – ভাইস চেয়ারম্যান, বিমল বিশ্বাস – ভাইস চেয়ারম্যান, আরমান মিয়া – যুগ্ম সম্পাদক সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সম্পাদক মাসুম খান রাজ, আইটি বিষয়ক সম্পাদক মাসুদ আলম সুমন, প্রচার সম্পাদক সুজন রহমান।
![]()
সবুজ পাহাড় অনার্স কলেজে অনুষ্ঠিত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব আকরামুল হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন একতারা ফাউন্ডেশন এর পরিচালক অর্থ জনাব আলতাব হোসেন। কলেজের অধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে একতারা ফাউন্ডেশন এর উল্লেখিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উভয় অনুষ্ঠানে অতিথি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং একতারা ফাউন্ডেশন এর চেয়ারম্যান লায়ন্স সাইফুল ইসলাম সোহেল প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। এছাড়াও অতিথি লিঃ কর্পোরেট স্পন্সর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরণ করা হয়। এছাড়াও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
Posted ১২:১০ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ জুলাই ২০২৫
dainikbanglarnabokantha.com | Fahim Farhan
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]