বুধবার ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ-উল-আযহা উপলক্ষে গণবিজ্ঞপ্তি প্রকাশ করলেন আরএমপি পুলিশ কমিশনার

রবিবার, ০১ জুন ২০২৫   প্রিন্ট  

Default Image

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহার পবিত্রতা রক্ষা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদ্‌যাপিত হবে এই প্রত্যাশায় দিনটি উপলক্ষ্যে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ, জনশৃঙ্খলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জারিকৃত নোটিশে বলা হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর (ঢ) এবং ৩৩ এর (ক), (খ), (গ) ও (ঘ) ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ৪ জুন ২০২৫ ইং সন্ধ্যা ৬ টা থেকে ১০ জুন ২০২৫ ইং তারিখ পর্যন্ত সর্ব সাধারণের ব্যবহার্য স্থান, উন্মুক্ত স্থান/ছাদের নিম্নোক্ত বিষয়গুলো নিষিদ্ধ করা হলো:
১। গান-বাজনা, বাদ্যযন্ত্র, ডিজে পার্টি, উচ্চশব্দে গাড়ির হর্ন বাজানো যাবে না
২। আতশবাজি, ফানুস, পটকা ক্রয়-বিক্রয় ও ব্যবহার করা যাবে না
এছাড়াও একই আইনের ২৯ এর (১) (ক) ও (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগরী এলাকায় হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরকদ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে।
পহেলা জুন ২০২৫ ইং রবিবার আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উপরোক্ত নিষেধাজ্ঞা জারি করা হয়।

Facebook Comments Box

Posted ০৬:৩৯ অপরাহ্ণ | রবিবার, ০১ জুন ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]