নুরুল ইসলাম সেলিম, কক্সবাজার
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫ প্রিন্ট
কক্সবাজার জেলার সেক্টর সদর দপ্তর,রামু ও রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) শহীদ হুমায়ুন কবির মাল্টিপারপাস মিলনায়তনে ২৮ শে আগষ্ট সকাল ১১ ঘটিকায় জেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বলেন – বর্তমান রোহিঙ্গা সমস্যা ও চোরাচালান নিয়ন্ত্রণে বিজিবির কার্যক্রম সম্পর্কসহ বিজিবি সীমান্ত পাহারায় অতন্দ্র প্রহরী হিসাবে দেশমাতৃকায় সর্বদায় নিজেদের জীবনবাজী রেখে কাজ করে যাচ্ছেন।
তিনি আরোও জানান বিজিবি সদস্যরা রাতদিন কঠোর পরিশ্রম ও ত্যাগের মাধমে দেশ ও জাতির কল্যাণে সীমান্ত পাহারা দিয়ে চোরাচালান প্রতিরোধ করার মত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে অগ্রণী ভুমিকা রেখে যাচ্ছেন। বিজিবি কতৃক ইয়াবা পাচার , অবৈধ গরু,মাদকের সাথে জড়িতদের আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা নেওয়া হচ্ছে।
বিজিবির সদস্যরা অস্ত্র ও দেশবিরোধী যেকোন কার্যকলাপ এর সাথে জড়িতদের সনাক্ত করে আইন-শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখছে বলে মতবিনিময় সভায় অবহিত করেছেন।কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ পিবিজিএম, বিজিবিএমএস, সেক্টর কমান্ডার,সেক্টর দপ্তর, রামু- কক্সবাজার।
মতবিনিময় কালে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ, অধিনায়ক, বিজিবি (৩০ ব্যাটালিয়ন), রামু,কক্সবাজার। মেজর মোঃ নাজমুস সাকীব খান অতিরিক্ত পরিচালক, (অপারেশন) সেক্টর সদর দপ্তর বিজিবি (৩০ ব্যাটালিয়ন) রামু। মেজর মোঃ আশিকুর রহমান অতিরিক্ত পরিচালক (উপ অধিনায়ক) সেক্টর সদর দপ্তর বিজিবি ৩০ ব্যাটালিয়ন, রামু, সহকারী পরিচালক মুঃ মাহবুবুর রহমান খান কোম্পানী কমান্ডার সেক্টর সদর,দপ্তর, রামু। অনুষ্ঠানে রামু বিজিবি ৩০ ব্যাটালিয়নের কর্মকর্তা সহ সৈনিক গন উপস্থিত ছিলেন।
Posted ১১:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
dainikbanglarnabokantha.com | Fahim Farhan
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]