শনিবার ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় জনতার হাতে ভুয়া মেজর আটক

সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩   প্রিন্ট  

আশুলিয়ায় জনতার হাতে ভুয়া মেজর আটক

সাভারের আশুলিয়ায় এক মোটরসাইকেল আরোহীরকে গতিরোধ করে তার মোটরসাইকেলসহ মানিব্যাগ ছিনতাইয়ের চেষ্টাকালে জুবায়ের চৌধুরী (৪০) নামে এক সেনাবাহিনীর মেজর পরিচয়দানকারীকে আটক করে স্থানীয় জনতা। এ সময় কৌশলে অজ্ঞাত ২/৩ ছিনতাইকারী পালিয়ে যায়। পরে র‌্যাব – ৪, সিপিসি-২ এর টহল টিমকে খবর দিলে তারা এসে ওই ভুয়া মেজরকে নিয়ে যায়। এসময় তাদের ব্যবহৃত কালো রঙের একটি প্রাইভেট কার ও দুইটি লাঠি জব্দ করা হয়।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে ঢাকা প্রকাশকে নিশ্চিত করেন আশুলিয়া থানায় ডিউটি অফিস উপপরিদর্শক (এসআই) মালেকা বানু। এর আগে গতকাল শনিবার ( ১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকার জয় রেস্তোরাঁর সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত জুবায়ের চৌধুরী (৪০) ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার চর ফকিরডাঙ্গী এলাকার মৃত কাদের চৌধুরীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে নয়টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকার জয় রেস্তোরাঁর সামনে রোকনুল ইসলাম রোকন (২১) নামের এক মোটরসাইকেল আরোহীকে গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করে একটি সঙ্ঘবদ্ধ ছিনতাইকারী দল। এ সময় মোটরসাইকেল আরোহীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ২/৩ জন ছিনতাইকারী রোকনের মানিব্যাগে থাকা টাকা-পয়সা, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজ পত্র নিয়ে পালিয়ে যায়।

এ সময় স্থানীয়রা জুবায়ের চৌধুরী নামের এক ছিনতাইকারীকে আটক করে। স্থানীয়রা তাকে আটক করলে সে নিজেকে সেনাবাহিনীর মেজর এবং ডিজিএফআইয়ের কর্মকর্তা বলে পরিচয় দেয়। এ সময় তার কথা বার্তায় লোকজনের সন্দেহ হলে তারা র‌্যাব-৪, সিপিসি-২ এর টহল টিমকে বিষয়টি জানান। পরে র্যাবের টহল টিম তাকে আটক করে এবং তাদের ব্যবহৃত কালো রঙের প্রাইভেট কার ( ঢাকা মেট্রো গ -১৪-৫০২২) ও দুইটি লাঠি জব্দ করে। পরে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করে এবং তাকে থানায় হস্তান্তর করা হয়।

থানায় হস্তান্তর বিষয়টি নিশ্চিত করেন ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মালেকা বানু বলেন, আজ সকালে তাকে থানায় হস্তান্তর করেছে র্যাব-৪ ৷ তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ০৫:১৫ অপরাহ্ণ | সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]