সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্ধকারে তার মুখ

শুক্রবার, ০১ আগস্ট ২০২৫   প্রিন্ট  

Default Image

ঘড়ির কাঁটা বলে এখনো দিন,

কিন্তু তুমি নেই,
আর সূর্য মুখ লুকিয়েছে আমার আকাশে।

হঠাৎ করেই আলো হারিয়ে ফেলি,
তোমার চোখ দু’টি যেন চাঁদের মতো,
আলোর পথ আটকে দেয় ছায়ার বিনিময়ে।

একটা সময় ছিল,
যখন আমরা দু’জনে ছিলাম এক সরলরেখায়
যেখানে আমি, তুমি, আর ভালোবাসা।
কিন্তু আজ, সেই রেখা চিরে
একটি গ্রহণ ঢেকে দেয় আমার সমস্ত অনুভব।

বলে না,
প্রেমও একটা মহাকাশীয় ঘটনা
যেখানে দূরত্বই জন্ম দেয় তীব্র আকর্ষণকে,
আর শেষে, ক্ষণিক ছোঁয়ার ছায়ায়
আবদ্ধ থাকে দীর্ঘশ্বাস!

এই গ্রহণও কাটবে,
আবার ফিরবে আলো পৃথিবীতে,
কিন্তু আমি জানি,
তোমার মুখ আর দেখা যাবে না
এই জন্মে, এই আলোয়।

লেখক: আকতার জামিল, যুগ্ম সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। 

Facebook Comments Box

Posted ০৭:৩৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]