রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে পুলিশের নির্বাচনী দায়িত্বে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫   প্রিন্ট  

নরসিংদীতে পুলিশের নির্বাচনী দায়িত্বে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের ১০ম ব্যাচের সমাপনী অনুষ্ঠান সোমবার (১০ নভেম্বর) নরসিংদী পুলিশ লাইন্সের নতুন ভবনের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কোর্সে জেলার বিভিন্ন ইউনিটের মোট ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির নানা দিক সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনই একটি সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত। তিনি নির্বাচনী দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা ও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশনা দেন।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ কোর্সের সফল অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Facebook Comments Box

Posted ১২:১০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]