নবকণ্ঠ ডেস্ক
রবিবার, ১২ জুলাই ২০২৬ প্রিন্ট
নরসিংদীর মনোহরদী থানার একাধিক গ্রেফতারি পরোয়ানাভুক্ত কুখ্যাত আসামি নয়ন মিয়া ওরফে নয়ন ডাকাত (৩৮)-কে নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে গ্রেফতার করেছে মনোহরদী থানা পুলিশ। শনিবার (১১ জুলাই) তথ্যপ্রযুক্তির সহায়তায় ও সেনবাগ থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নরসিংদী জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুকের সার্বিক দিকনির্দেশনায়, শিবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার রায়হান সরকার এবং মনোহরদী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশার তত্ত্বাবধানে আদালতের মুলতবি গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মনোহরদী থানার এসআই (নিঃ) মোহাম্মদ শহীদুজ্জামানের নেতৃত্বে এএসআই (নিঃ) আল আমিন সিকদার, কনস্টেবল হুমায়ুন কবির ও কনস্টেবল মাসুম বিল্লাহসহ একটি চৌকস পুলিশ দল নোয়াখালীর সেনবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ঝালোয়াপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে নয়ন মিয়াকে গ্রেফতার করে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত নয়ন মিয়ার বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, মাদক, ছিনতাই, সরকারি কাজে বাধা, হত্যাচেষ্টা, মারামারি, ভাঙচুর, চুরি ও অন্যান্য ফৌজদারি অপরাধসহ মোট ১৫টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে মনোহরদী থানার তিনটি পৃথক মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে জারিকৃত গ্রেফতারি পরোয়ানা দীর্ঘদিন ধরে মুলতবি ছিল।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা গণমাধ্যম কে বলেন, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিল। গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে তার অবস্থান শনাক্ত করে সফলভাবে গ্রেফতার করা হয়েছ।
অপরাধ দমন, পলাতক আসামি গ্রেফতার এবং আদালতের গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নে মনোহরদী থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানা গেছে।
Posted ০৭:০২ পূর্বাহ্ণ | রবিবার, ১২ জুলাই ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]