রবিবার ১২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সামান্য বৃষ্টিতেই ডুবছে রোহিতপুর বডিং থেকে তালিপুর সড়ক: চরম ভোগান্তিতে এলাকাবাসী

শনিবার, ১১ জুলাই ২০২৬   প্রিন্ট  

সামান্য বৃষ্টিতেই ডুবছে রোহিতপুর বডিং থেকে তালিপুর সড়ক: চরম ভোগান্তিতে এলাকাবাসী

কেরানীগঞ্জের রোহিতপুর বডিং থেকে তালিপুরগামী সড়কটি সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আজ শনিবার, ১১ই জুলাই ২০২৬, সকাল ১১টার দিকে সরেজমিনে সড়কটির এমন বেহাল দশা ও জনদুর্ভোগের চিত্র প্রত্যক্ষ করা যায়। ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনা ও নিয়মিত সংস্কারের অভাবে সামান্য বৃষ্টিতেই রাস্তাটি জলমগ্ন হয়ে পড়েছে।

​সরেজমিনে দেখা যায়, সড়কের অধিকাংশ স্থান পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেল চালকদের ঝুঁকি নিয়ে পানি ভেঙে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। অনেক স্থানে ড্রেনগুলো ময়লা-আবর্জনায় পরিপূর্ণ হয়ে পুরোপুরি ‘জাম’ হয়ে যাওয়ায় বৃষ্টির পানি নিষ্কাশনের কোনো সুযোগ নেই, ফলে বৃষ্টির পানি জমে সড়কে কৃত্রিম বন্যার মতো অবস্থার সৃষ্টি হয়েছে।

​স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার না করায় সামান্য বৃষ্টিতেই এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অনেক ক্ষেত্রে রাস্তার পানি জমে সড়কের পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

​এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, জলাবদ্ধতার এই সমস্যা দীর্ঘদিনের হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরই উদাসীন। দ্রুত ড্রেনগুলো পরিষ্কার ও সড়ক সংস্কার করা না হলে জনদুর্ভোগ আরও চরম আকার ধারণ করবে। জনস্বার্থে জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সড়কটির স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

Facebook Comments Box

Posted ০৩:৪১ অপরাহ্ণ | শনিবার, ১১ জুলাই ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]