শুক্রবার ১০ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন সামসুন নাহার সুমি

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬   প্রিন্ট  

যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন সামসুন নাহার সুমি

বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা সামসুন নাহার সুমি উপসচিব থেকে যুগ্মসচিব (গ্রেড-৩) পদে পদোন্নতি পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বমুখী প্রশাসনিক নীতিমালার আওতায় জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতির আগে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন শেখ জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান ট্রাস্ট (বাংলাদেশ)-এর নির্বাহী পরিচালক (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পদোন্নতির পর সাধারণ নিয়ম অনুযায়ী তাকে প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে ন্যস্ত করা হলেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন-সিটু ভিত্তিতে একই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

সামসুন নাহার সুমি কর্মজীবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পাবনার বেড়া ও লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। মাঠ প্রশাসনে দক্ষতা, সততা ও জনসেবামূলক কর্মকাণ্ডের জন্য তিনি পরিচিত।

ব্যক্তিগত জীবনে তিনি বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহম্মেদের সহধর্মিণী। তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলায় এবং স্বামীর বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলায়।

প্রশাসনে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে তার এ পদোন্নতিকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। পদোন্নতির খবরে সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন মহল তাকে অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ১০:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]