রবিবার ১২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা নিয়ে মুন্সীগঞ্জ জেলা পুলিশের মতবিনিময় সভা

শনিবার, ১১ জুলাই ২০২৬   প্রিন্ট  

রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা নিয়ে মুন্সীগঞ্জ জেলা পুলিশের মতবিনিময় সভা

আসন্ন রথযাত্রা-২০২৬ উৎসবকে শান্তিপূর্ণ, নিরাপদ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন নিশ্চিত করতে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।

শনিবার (১১ জুলাই) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম। সভায় জেলার বিভিন্ন এলাকার রথযাত্রা সংশ্লিষ্ট প্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ পুলিশের অন্যতম দায়িত্ব। তিনি জানান, রথযাত্রা উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে আয়োজিত শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট প্রশাসনিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

মতবিনিময় সভায় সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ রথযাত্রার শোভাযাত্রার রুট, যান চলাচল নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও সম্মিলিত সহযোগিতাই একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার ভিত্তি। রথযাত্রা উৎসব যাতে আনন্দঘন পরিবেশে, নিরাপদে এবং ধর্মীয় মর্যাদা বজায় রেখে উদযাপিত হয়, সে লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে।

সভায় মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রথযাত্রা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০১:৪৩ অপরাহ্ণ | শনিবার, ১১ জুলাই ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]