শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
শুক্রবার, ১০ জুলাই ২০২৬ প্রিন্ট
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মো. ইমরান আহম্মেদ, পিপিএম। প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।
বক্তারা বলেন, মাদক সমাজ ও বিশেষ করে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদকমুক্ত সমাজ গড়তে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ বিনির্মাণে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। একই সঙ্গে জুয়া, কিশোর অপরাধ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
এ সময় মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জ, বাংলাবাজার ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Posted ১১:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ১০ জুলাই ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]