শুক্রবার ১০ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবদীতে পরিবেশ আইন লঙ্ঘন: মাসুম পেপার মিলকে ৫০ হাজার টাকা জরিমানা

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬   প্রিন্ট  

মাধবদীতে পরিবেশ আইন লঙ্ঘন: মাসুম পেপার মিলকে ৫০ হাজার টাকা জরিমানা

নরসিংদীর মাধবদীতে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে মাসুম পেপার মিল নামের একটি শিল্পপ্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সংগ্রহ এবং বাধ্যতামূলকভাবে ইটিপি স্থাপনের নির্দেশ দিয়ে প্রতিষ্ঠানটির মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন নরসিংদী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তর, নরসিংদী এবং মাধবদী থানা পুলিশের সহায়তায় পরিচালিত অভিযানে মাসুম পেপার মিলে পরিবেশ অধিদপ্তরের বৈধ ছাড়পত্র না থাকা এবং বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) চালু না থাকার সত্যতা পাওয়া যায়। এ অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে জরিমানার সম্পূর্ণ অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

এ সময় প্রতিষ্ঠানটির মালিকের কাছ থেকে আগামী দুই মাসের মধ্যে পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র সংগ্রহ এবং কার্যকর ইটিপি স্থাপনের অঙ্গীকারনামা (মুচলেকা) নেওয়া হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ দূষণ রোধ, শিল্পকারখানার পরিবেশগত বিধি-বিধান নিশ্চিতকরণ এবং জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ০৮:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]