সোমবার ৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ প্রধান অতিথি মিজানুর রহমান মিনু

সোমবার, ০৬ জুলাই ২০২৬   প্রিন্ট  

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো  ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ প্রধান অতিথি মিজানুর রহমান  মিনু

৬ ই জুলাই ২০২৬ ইং তারিখ রোজ সোমবার “জাতীয় পল্লী উন্নয়ন”দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি,আলোচনা সভা, পুরস্কার প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। তথ্য মতে জানা যায়,সোমবার সকাল পৌনে ১০টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি মন্ত্রী রাজশাহীর গর্বীত প্রাণ জননেতা মিজানুর রহমান মিনু এমপি।
উক্ত র‌্যালিতে নেতৃত্ব দেন ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। র‌্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর সম্মানিত বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের সম্মানিত প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ নাঈমুল হাছান সহ অন্যান্য কর্মকর্তা, সুধীবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উল্লেখ্য, দিবসটি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি পুরস্কার প্রদান এবং গাছের চারা বিতরণ করা হয়। বিআরডিবি, রাজশাহী বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।

Facebook Comments Box

Posted ০৩:২১ অপরাহ্ণ | সোমবার, ০৬ জুলাই ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]