সোমবার ২৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে ৬০ হাজার টাকা জরিমানা

সোমবার, ২৯ জুন ২০২৬   প্রিন্ট  

নরসিংদীতে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে ৬০ হাজার টাকা জরিমানা

নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার নির্দেশক্রমে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের দিকনির্দেশনায় নরসিংদী সদর উপজেলার জেলখানার মোড় এলাকায় সোমবার (২৯ জুন) ফার্মেসিগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল এবং নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে উল্টো পথে মোটরসাইকেল চালানোর অপরাধে আরও দুইটি মামলায় এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী নরসিংদী ফার্মেসি, ইরা মেডিকেল হল এবং মদিনা ফার্মেসির বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করে সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি এবং নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগ প্রমাণিত হয়।

এ ছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী উল্টো পথে মোটরসাইকেল চালানোর দায়ে দুইজন চালকের বিরুদ্ধে দুইটি মামলায় মোট এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে মোট পাঁচটি মোবাইল কোর্ট মামলায় সর্বমোট ৬১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মামলাগুলোতে প্রসিকিউশন প্রদান করেন নরসিংদীর ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল। জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ০৭:৫১ অপরাহ্ণ | সোমবার, ২৯ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]