সোহেল রানা
সোমবার, ২৯ জুন ২০২৬ প্রিন্ট
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষ থেকে নেত্রকোনা জেলা বিএনপির কার্যালয়ের সামনে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া নেত্রকোনা শাহ সুলতান কলেজ মাঠে অনুষ্ঠিত মরহুমের নামাজে জানাজায় অংশগ্রহণ করে তাঁর রুহের মাগফেরাত কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক এজমল হোসেন পাইলট এবং কৃষি বিষয়ক সম্পাদক সানোয়ার আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ডেনি, নেত্রকোনা জেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, আল মামুন রনি এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জানাজায় বিপুল সংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন।
নেতৃবৃন্দ মরহুম ওয়ারেস উদ্দিন ফরাসের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
Posted ০১:২২ অপরাহ্ণ | সোমবার, ২৯ জুন ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]