মঙ্গলবার ২৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে খাল পুনঃখননে ফিরেছে প্রাণপ্রবাহ, দৃষ্টিনন্দন পরিবেশে বাড়ছে দর্শনার্থীর ভিড়

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬   প্রিন্ট  

কুড়িগ্রামে খাল পুনঃখননে ফিরেছে প্রাণপ্রবাহ, দৃষ্টিনন্দন পরিবেশে বাড়ছে দর্শনার্থীর ভিড়

কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন এলাকায় চলমান খাল পুনঃখনন কার্যক্রমে বদলে যেতে শুরু করেছে গ্রামীণ জনপদের চিত্র। দীর্ঘদিনের ভরাট ও নাব্যতা হারানো খালগুলো পুনরায় খননের ফলে ফিরেছে পানির স্বাভাবিক প্রবাহ, কমেছে জলাবদ্ধতা এবং সৃষ্টি হয়েছে মনোরম ও দৃষ্টিনন্দন পরিবেশ। খালের দুই পাড়ের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন এলাকার দর্শনার্থীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, একসময় খালগুলো পলি জমে সংকুচিত হয়ে পড়েছিল। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে পানির সংকট দেখা দিত। বর্তমানে পুনঃখনন কার্যক্রমের ফলে খালগুলোতে পানি ধারণক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং কৃষিকাজ, মৎস্যচাষ ও পরিবেশ সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।

কুড়িগ্রাম সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জসীম উদ্দীন বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী পরিকল্পিতভাবে খাল পুনঃখননের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিটি প্রকল্পে গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য ও সৌন্দর্যের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর সুফল ইতোমধ্যে স্থানীয় মানুষ পেতে শুরু করেছেন।”

তিনি আরও বলেন, “খাল পুনঃখননের ফলে পানিপ্রবাহ স্বাভাবিক হয়েছে, কৃষি উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে এবং এলাকাবাসীর জন্য একটি পরিচ্ছন্ন ও আকর্ষণীয় পরিবেশ গড়ে উঠেছে। বর্তমানে বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে এসব খাল পরিদর্শন করছেন, যা স্থানীয়দের মধ্যেও আনন্দ ও উৎসাহ সৃষ্টি করেছে।”

এলাকাবাসীরা জানান, খাল পুনঃখননের আগে অনেক স্থানে পানি নিষ্কাশনের সমস্যা ছিল। এখন সেই সমস্যা অনেকটাই দূর হয়েছে। পাশাপাশি খালের দুই পাড়ের সবুজ পরিবেশ ও সৌন্দর্য বৃদ্ধির কারণে এলাকাগুলো স্থানীয়দের অবসর যাপন ও বিনোদনের নতুন কেন্দ্র হিসেবে পরিচিতি পাচ্ছে।

স্থানীয়দের মতে, এ ধরনের প্রকল্প নিয়মিত বাস্তবায়ন করা হলে পরিবেশ সংরক্ষণ, কৃষি উন্নয়ন, মৎস্যসম্পদ বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে গ্রামীণ পর্যটনের সম্ভাবনাও আরও প্রসারিত হবে।

উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ খালে পুনঃখনন ও সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। চলমান এসব উন্নয়ন কার্যক্রম ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে দৃশ্যমান পরিবর্তন আনতে শুরু করেছে এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

Facebook Comments Box

Posted ০৬:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]