শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
বুধবার, ১৭ জুন ২০২৬ প্রিন্ট
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নরসিংদীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপন। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি, নরসিংদীর যৌথ আয়োজনে ১৮ জুন থেকে ২০ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই আয়োজন পালিত হবে।
১৮ জুন বৃহস্পতিবার বিকেল ৫টা ৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উদ্বোধনী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষের কার্যক্রম শুরু হবে। দ্বিতীয় দিন ১৯ জুন শুক্রবার সকাল ৯টায় শিল্পকলা একাডেমিতে আবৃত্তি, নজরুল সঙ্গীত ও নৃত্যের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৩টায় সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজে রচনা, বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২০ জুন শনিবার বিকেল ৪টা ৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনের এই আয়োজন শেষ হবে।
উদ্বোধনী ও সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ইসরাত জাহান কেয়া। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক এবং সিভিল সার্জন ডাঃ মোঃ বুলবুল কবীর। অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন নরসিংদী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাওয়ার্দী। আয়োজনে সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান।
জেলা কালচারাল অফিসার রুনা লায়লা বিষয়টি নিশ্চিত করে সকলকে অনুষ্ঠানমালায় আমন্ত্রণ জানিয়েছেন।
Posted ০৬:১৬ অপরাহ্ণ | বুধবার, ১৭ জুন ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]