সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাত্রিকালীন রাজশাহী পশ্চিম রেলওয়ের যাত্রীদের সড়ক পথে নিরাপদ সেবা নিশ্চিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও পশ্চিম রেলওয়ের মহাব্যবস্থাপক পশ্চিম এর মতবিনিময় অনুষ্ঠিত

সোমবার, ০৮ জুন ২০২৬   প্রিন্ট  

রাত্রিকালীন রাজশাহী পশ্চিম রেলওয়ের যাত্রীদের সড়ক পথে নিরাপদ সেবা নিশ্চিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও পশ্চিম রেলওয়ের মহাব্যবস্থাপক পশ্চিম এর মতবিনিময় অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদে বাড়ি ফিরতে রাস্তায় যাতায়াতের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করণে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির ও রাজশাহী পশ্চিম রেলওয়ের সম্মানিত মহাব্যাবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ এর মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সম্প্রতি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে রাজশাহী মহানগরীতে রাত্রিবেলা যেসব যাত্রী ট্রেনে যাতায়াত করেন তাদেরকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করা হয়। এই পরিকল্পনা বাস্তবায়নে পুলিশ সদস্যদের রাত্রিবেলা রেলস্টেশনের নিকট এমন একটি জায়গার প্রয়োজন যেখানে যাত্রীগণ খুব সহজেই যেতে পারেন এবং তাদের গন্তব্যে পৌঁছার জন্য পুলিশের সহায়তা চাইতে পারেন। এক্ষেত্রে রেলওয়ে কর্তৃপক্ষ নিকট থেকে একটি কক্ষসহ স্থানের প্রয়োজন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির সাধারণ যাত্রীদের নিরাপদে বাড়ি গমন নিশ্চিত করার জন্য নিজে উদ্যোগী হয়ে ৭ জুন দুপুরে রাজশাহী পশ্চিম রেলওয়ের মহাব্যবস্থাপক এর নিকট আলোচনার লক্ষ্যে তার কার্যালয়ে উপস্থিত হয়ে এ বিষয়ে জিএম এর সহযোগিতা কামনা করেন।

তথ্য সুত্রে জানা যায়, রাজশাহী রেলস্টেশনে আগত ও প্রস্থানকারী যাত্রীদের সার্বিক নিরাপত্তা জোরদার, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, স্টেশন ও এর আশপাশের এলাকায় পুলিশের নজরদারি বৃদ্ধি এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন আরএমপি’র মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ও সিটিটিসি) মো : গাজিউর রহমান, পিপিএমসহ বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম)-এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box

Posted ০৫:৪২ অপরাহ্ণ | সোমবার, ০৮ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]