রবিবার ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে পরিবেশ দূষণের দায়ে দুই কারখানাকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারি ২০২১   প্রিন্ট  

গাজীপুরে পরিবেশ দূষণের দায়ে দুই কারখানাকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

গাজীপুরে পরিবেশ দুষণের দায়ে পৃথক দুইটি কারখানায় ভ্রামম্যান আদালত অভিযান চালিয়ে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুন্নাহার রিতা। গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন জানান, গাজীপুরে কালিয়াকৈরের সদরচালা এলাকায় ইটিপি বিহীন কারখানার পরিচালনার মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে শাহ্ লোহা আলী বোর্ড মিলসকে ২ লাখ টাকা জরিমানা ও কারখানাটি বন্ধ করে দেয়া হয়। এছাড়া গাজীপুরের মীরের বাজার এলাকা থ্রি আর অক্সাইড কেমিকেল লিমিটেড নামে ব্ল্যাক অক্সাইড তৈরি কারখানা কর্তৃপক্ষকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আশরাফ উদ্দিনসহ আনসার ও ব্যাটালিয়ান সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুন্নাহার রিতা জানান, পরিবেশের ছাড়পত্র না থাকায় কারখানা দুটি বন্ধ রাখার নির্দেশনাসহ জরিমানা করা হয়েছে।

Facebook Comments Box

Posted ০২:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারি ২০২১

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]