মোঃ আলতাফ হোসেন বাবু, রাজশাহী
সোমবার, ১১ আগস্ট ২০২৫ প্রিন্ট
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অফিসার্স কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ আগষ্ট। উক্ত নির্বাচনে ১১ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই এগারোটি পদে ভোট প্রদান করবেন রাজশাহী শিক্ষা বোর্ডের ৭০ জন কর্মকর্তা। তথ্য সূত্রে জানা যায় এই এগারোটি পদের মধ্যে ৯ টি পদে ভোট অনুষ্ঠিত হবে, কেননা বাকী দুটি পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
রাজশাহী শিক্ষা বোর্ডের অফিসার্স কল্যাণ সমিতির ০৯ টি পদের বিপরীতে মোট ১৬ জন কর্মকর্তা প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর অফিসার্স কল্যাণ সমিতির নির্বাচন কমিশন এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানা গেছে। আগামী বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
উক্ত নির্বাচন পরিচালনা ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন, রাজশাহী শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম এনালিস্ট ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন রাজশাহী শিক্ষা বোর্ডের প্রধান মূল্যয়ন কর্মকর্তা গোলাম আজম মাখন ও সহকারি বিদ্যালয় পরিদর্শক (পিআরএল) শামসুল আনোয়ার।
রাজশাহী শিক্ষা বোর্ডের অফিসার্স কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট তিনজন। তাঁরা হলেন,মোহা: দুরুল হোদা, উপ-সচিব( ভান্ডার),উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিম ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আক্তারুজ্জামান। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সহকারী কলেজ পরিদর্শক গোলাম নবী ও প্রশাসনিক কর্মকর্তা শেখ মাসুদ আলী। এছাড়াও ১ টি পদের বিপরীতে সহ-সভাপতি পদে লড়ছেন সহকারি হিসাব রক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মুকুল ও সহকারি বিদ্যালয় পরিদর্শক আবু দারদা খান। সহ-সাধারণ সম্পাদক পদে আরিফুজ্জামান সরকার ও আহসান আলী মন্ডল।
দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খোরশেদ আলম ও গোলাম সারওয়ার। সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৫ জন, তারা হলেন, রফিকুল ইসলাম, আমিনুল করিম, ফিরোজ হোসেন, মশিউর রহমান ও মাহফিল আরা। কোষাধ্যক্ষ পদে প্রশাসনিক কর্মকর্তা আজাহার আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন এবং ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি সম্পাদক পদে ডাটা এন্ট্রি অপারেটর মাসুদ রানা ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন কারণ তাদের বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দী প্রার্থী নেই।
বিভিন্ন সময় গোপন তথ্যের ভিত্তিতে অনেক কর্মকর্তার সাথে কথা বলে জানা যায়, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় যোগ্যতা ও জনপ্রিয়তায় মোহা: দুরুল হোদা উপ-সচিব (ভান্ডার)এগিয়ে রয়েছেন,এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের কয়েকজন কর্মকর্তা ও নেতৃবৃন্দের সাথে কথা বলে আরও জানা যায়,মোহাঃ দুরুল হোদা একজন সৎ, সদালাপী এবং জনবান্ধব ব্যক্তিত্ব তাই এই নির্বাচনে তাঁকেই বেশিরভাগ কর্মকর্তা ভোট দিয়ে সভাপতি পদে নির্বাচিত করবেন বলে আশ্বস্ত করেন।
এ বিষয়ে সভাপতি পদপ্রার্থী মোহা: দুরুল হোদা বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে রাজশাহী শিক্ষা বোর্ডের বেশিরভাগ কর্মকর্তাই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে আমি বিশ্বাস করি, তাই তিনি সকলের দোয়া ও ভোটারদের ভোট ও সমর্থন কামনা করেন এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
সাধারণ সম্পাদক পদে এগিয়ে রয়েছন গোলাম নবী বলে জানা গেছে। তথ্য সুত্রে জানা যায়,নির্বাচন কমিশনার গোলাম আজম মাখন বলেন, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে নির্বাচনের প্রচার প্রচারনা চলছে। নির্বাচনে ভোট গ্রহনের সব প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং তিনি আশা করেন, সুষ্ঠু ও সুন্দর ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।
Posted ১১:৩৪ পূর্বাহ্ণ | সোমবার, ১১ আগস্ট ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]