শনিবার ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিসেবা ডিজিটাইজেশন মনিটরিং সেলের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণ – ভূমি সচিব

সোমবার, ০৭ ডিসেম্বর ২০২০   প্রিন্ট  

ভূমিসেবা ডিজিটাইজেশন মনিটরিং সেলের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণ – ভূমি সচিব

ভূমি সচিব মোঃ মাক্ছুদুর রহমান পাটওয়ারী বলেছেন ভূমিসেবা ডিজিটাইজেশন মনিটরিং সেলের মাধ্যমে সমগ্র বাংলাদেশের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম নিরীক্ষা করা হবে।

রোববার বিকেলে সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভূমি মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় ভূমি সচিব মো. মাক্ছুদুর রহমান পাটওয়ারী সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

ভূমি সচিব আরও বলেন, নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে মাঠ পর্যায়ে কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং দুর্বলতা চিহ্নিত করে এর কর্মক্ষমতা বৃদ্ধি করার মাধ্যমে সঠিক ভূমি সেবা নিশ্চিত করার জন্যে মাননীয় ভূমিমন্ত্রী ডিজিটাল মনিটরিং সেল গঠনের নির্দেশ প্রদান করেন। খুব শীগগিরই এর কার্যক্রম পুরো দমে শুরু হবে।

ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাছনাসহ ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দপ্তর/সংস্থার প্রধান কিংবা তাঁদের প্রতিনিধি ও ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১২:১০ অপরাহ্ণ | সোমবার, ০৭ ডিসেম্বর ২০২০

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]